About



আমরা বিশ্বাস করি, সঠিক তথ্য ও ভালো ধারণা একজন মানুষকে নতুন কিছু ভাবতে, শিখতে কিংবা নিজের কাজকে আরও ভালোভাবে করতে সাহায্য করতে পারে।

সবুজ স্টার্টআপ বাংলাদেশের কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও টেকসই উদ্যোগ নিয়ে তথ্যভিত্তিক লেখা ও কনটেন্ট তৈরির একটি অনলাইন প্ল্যাটফর্ম।

আমাদের চারপাশে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে ঘিরে প্রতিদিন অনেক কিছু ঘটছে। নতুন প্রযুক্তি আসছে, উদ্যোক্তারা নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, কৃষিতে পরিবর্তন হচ্ছে, আবার অনেক সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যাও রয়েছে। এসব বিষয় নিয়ে প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য তথ্য সহজ ভাষায় তুলে ধরাই সবুজ স্টার্টআপের মূল উদ্দেশ্য।

কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষের প্রয়োজনীয় তথ্য সবসময় সহজভাবে পাওয়া যায় না। অনেক সময় ভালো কোনো উদ্যোগ, নতুন প্রযুক্তি বা সম্ভাবনাময় ব্যবসার ধারণা সম্পর্কে তথ্য থাকলেও তা মানুষের কাছে সহজভাবে পৌঁছায় না।

সবুজ স্টার্টআপ সেই জায়গাটিতে কাজ করতে চায়। আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যাচাই করে তা সহজবোধ্যভাবে পাঠকের সামনে তুলে ধরতে।

এখানে শুধু সফলতার গল্প নয়; কোনো উদ্যোগের বাস্তবতা, সম্ভাবনা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিয়েও কথা বলা হবে।

সবুজ স্টার্টআপের লেখালেখির মূল ক্ষেত্রগুলো হলো—

  • কৃষি ও কৃষি প্রযুক্তি
  • কৃষিভিত্তিক উদ্যোগ ও ব্যবসা
  • উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোগ
  • পরিবেশ ও টেকসই উন্নয়ন
  • নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি
  • গ্রামীণ অর্থনীতি ও জীবিকাভিত্তিক উদ্যোগ
  • নতুন প্রযুক্তি ও বাস্তব জীবনে এর ব্যবহার
  • কৃষি ও উদ্যোক্তা খাতের সম্ভাবনা, সমস্যা ও পরিবর্তন

বিষয়গুলোকে আমরা শুধু তথ্য হিসেবে তুলে ধরতে চাই না। সম্ভব হলে এর সঙ্গে বাস্তব অভিজ্ঞতা, মাঠপর্যায়ের চিত্র এবং বাংলাদেশের প্রেক্ষাপটও যুক্ত করার চেষ্টা করি।

সবুজ স্টার্টআপে কঠিন বিষয়কে অযথা কঠিন করে বলার চেষ্টা নেই। একজন সাধারণ পাঠক যেন সহজে বুঝতে পারেন—সেদিকে গুরুত্ব দেওয়া হয়।

আমরা তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত লেখা প্রকাশ করতে চাই। কোনো উদ্যোগ বা প্রযুক্তিকে শুধু ভালো বলার জন্য ভালো বলা নয়; এর সুবিধার পাশাপাশি প্রয়োজন হলে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জও তুলে ধরা হবে।

কারণ আমাদের কাছে তথ্যের মূল্য তখনই, যখন তা পাঠকের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে কাজে আসে।

সবুজ স্টার্টআপ মূলত কৃষক, কৃষি ও গ্রামীণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, তরুণ এবং কৃষি ও টেকসই উদ্যোগ নিয়ে আগ্রহী পাঠকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

তবে এর পাঠক শুধু এই গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও নতুন উদ্যোগ সম্পর্কে জানতে চান—এমন যে কেউ এখানকার লেখা থেকে উপকৃত হতে পারেন।

সবুজ স্টার্টআপের লক্ষ্য খুব বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া নয়। বরং কৃষি, উদ্যোগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে প্রয়োজনীয়, সহজবোধ্য ও বাস্তবভিত্তিক তথ্য নিয়মিত তুলে ধরা।

সেই জায়গা থেকেই সবুজ স্টার্টআপের পথচলা।

সম্পাদক পরিচিতি


Editor

আমি এ.বিএম. মাহমুদুল হাছান। পেশাগতভাবে একটি উন্নয়ন সংস্থায় Value Chain Specialist হিসেবে কাজ করছি। আমি কৃষিতে পড়াশোনা করেছি এবং কৃষি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।পেশাগত কাজের কারণে কৃষক, উদ্যোক্তা, ব্যবসা ও বাজার ব্যবস্থার বিভিন্ন দিক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এসব অভিজ্ঞতা থেকেই কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আরও জানতে ও লিখতে আগ্রহ তৈরি হয়েছে।


পেশাগত কাজের পাশাপাশি লেখালেখি, তথ্য সংগ্রহ এবং নতুন কিছু শেখার প্রতি আমার আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই ‘সবুজ স্টার্টআপ’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত আছি।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও শেখাগুলোকে আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।


কৃষি | উদ্যোগ | প্রযুক্তি | পরিবেশ | টেকসই ভবিষ্যৎ



Post a Comment